আবারও সব শিল্প-কারখানা খুলতে চান গার্মেন্টস মালিকরা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:১৯ এএম

আবারও সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন গার্মেন্টস মালিকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ী সংগঠনের নেতারা এই দাবি জানান।

এর আগে গত ১৫ জুলাই মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে শিল্প-কারখানা খোলা রাখার অনুরোধ জানিয়েছিলেন তারা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘ সব ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা ক্যাবিনেট সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। লকডাউনে যেন সব শিল্পকে কাজ করতে সুযোগ দেওয়া হয়। এটাই আমরা উনার কাছে অনুরোধ করতে এসেছে।

আরও পড়ুন: ৮ শীর্ষ তারকা ছাড়াই দেশে এলো অস্ট্রেলিয়া

ফারুক হাসান জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে উনার (মন্ত্রিপরিষদ সচিব) মাধ্যমে এই অনুরোধটা আমরা করেছি। তিনি (মন্ত্রিপরিষদ সচিব) বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এই ডিসিশানটা খুব তাড়াতাড়ি দেবেন। করোনা পরিস্থিতি, সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সরকার এটা বিবেচনা করবে বলে আমরা আশা করি।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। এই বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধে খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া সব শিল্প-কারখানা বন্ধ রয়েছে।

একাত্তর/এসি

ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
গেলো কয়েকদিনের বন্ধে পোশাক খাতের ক্ষতি অন্তত চার হাজার ৭০০ কোটি টাকা, এমন দাবি করেছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে রপ্তানিকারকরা বলছেন, দীর্ঘ মেয়াদে ক্ষতি হবে আরও বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করছেন গার্মেন্টস মালিকরা। তাদের দাবি, বাংলাদেশের আইনে ট্রেড ইউনিয়নসহ শ্রমিক অধিকারের বিষয়টা স্বচ্ছ।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর