৮ শীর্ষ তারকা ছাড়াই দেশে এলো অস্ট্রেলিয়া

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:২০ এএম

সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অসিরা। প্রায় চার বছর পর বাংলাদেশে সফরে আসা অসিরা  শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। 

এদিকে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে এসেছে দলটি। যাদের আসা হলো না তারা হলেন- স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মার্কাস স্টয়নিস, ঝিয়ে রিচার্ডসন এবং কেইন রিচার্ডসন।

image


ঢাকা পৌঁছে প্রথম তিনদিন করোনা প্রটোকল মেনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১ আগস্ট প্রথমবার হোটেল থেকে বের হয়ে শেরে বাংলায় প্র্যাকটিসে যাবে টিম অস্ট্রেলিয়া। ৩ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

৩ আগস্টের পর ৪ আগস্টই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৫ আগস্ট বিরতি। এরপর ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।

আরও পড়ুন: ২৫ বছরেই টিকা মিলবে সুরক্ষা অ্যাপে

এদিকে নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চ শেষ মুহূর্তে আহত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ সফরে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গেছে, ঢাকায় পৌঁছার পর তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়কের নাম ঘোষণা করবে।

টিম অস্ট্রেলিয়া

image


অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন মাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টায়ে, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

একাত্তর/এসি

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর