ছাগলকাণ্ডে ভাইরাল ইফাত-মতিউর এখন কোথায়?

আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:০৭ পিএম

এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে বড় বড় অজগর সাপ। সাপ বলছি এ কারণে যে বর্তমানে রাসেল ভাইপারে ভয়ে সন্ত্রস্ত ঢাকাসহ পুরো দেশ। এর মাঝেও কোরবানির ঈদও চলে গেল। কিন্তু ঈদের আমেজ কাটছেনা একটি কারণে সেটি হচ্ছে, সরকারি কর্মকর্তার ১৫ লাখি ছাগলকাণ্ডে এখনও বুঁদ সারাদেশ। 

বলা হচ্ছে, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার ছেলে ইফাতের কথা। প্রথমত, ছেলে বাবাকে ছাগল উপহার দিতে চেয়েছিল তাই শখ করেই ১৫ লাখ টাকা দিয়ে একটি উন্নতজাতের সুন্দর ছাগল কিনেছিল ইফাত। কিন্তু যখনেই এই ছাগলকাণ্ড ভাইরাল তাৎক্ষণিক ভোল পাল্টে ফেললেন বাবা মতিউর। 

ছেলের শখের ছাগলে নিজেই কোরবানি হয়ে পারেন, এই আশঙ্কায় সন্তানকেই অস্বীকার করে বসলেন এই জেষ্ঠ রাজস্ব কর্মকর্তা। এরপরই এই ছেলের বাবা কে?-প্রশ্নে জর্জরিত পুরো দেশ। কিন্তু সত্য কখনো চাপা থাকেনা। গণমাধ্যমের অনুসন্ধানেই বেরিয়ে আসে মতিউর রহমানেরই ছেলে ইফাত। 

শুধু বাবা-ছেলের পরিচয়ই নয়, একে একে বেরিয়ে আসতে শুরু করে এই সরকারি কর্মকর্তা এবং তার পরিবারের বিশাল সম্পদ আর সম্পত্তির কথাও। মতিউর রহমানের এখন চাকরি জীবনের প্রায় শেষ পর্যায় চলছে। অন্যকিছু নয়, একটি ছাগলই তাঁকে ফাঁসিয়ে দিয়ে গেল প্রভাবশালী এই সরকারি কর্মকর্তাকে। 

একদিকে সামজিক মাধ্যম থেকে গণমাধ্যমে বহুল চর্চায় এই ছাগলকাণ্ড, অন্যদিকে গুঞ্জন রটেছে, মতিউরের পরিবারেও এখন ঘোরতর অশান্তি। ছাগলকাণ্ড এবং ছেলের পরিচয়ে টান পড়া নিয়ে তোলপাড় শুরু হলে প্রথমপক্ষের স্ত্রী লায়লা কানিজ লাকীর সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মতিউর। 

এরপরই দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে নিজের সম্পর্ক অস্বীকার করেন মতিউর। কিন্তু সন্তান ইফাতই বা ছেড়ে দেবেন কেন? তিনিও বসে থাকেননি। শোনা গেছে রাগ-অভিমানে নাকি দুইবার নিজেকে শেষ করে দেয়ার চেষ্টাও চালায় ইফাত। যদিও এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। 

এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয়পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিভলী, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। গেল বুধবারই চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা। 

শুধু তাই নয়, গা-ঢাকা দিয়েছেন মতিউর ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও। রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনেও এখন নেই ইফাতের পরিবার । বসুন্ধরা আবাসিক এলাকায় বাড়িতে গিয়েও মতিউর ও তাঁর প্রথম স্ত্রী লাকির সন্ধানও মেলেনি। 

বাসার নিরাপত্তাকর্মীরা বলছেন, দু’দিন ধরে এ বাসায় কেউ নেই। এমনকি মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে না মতিউরকে। তবে, গোয়েন্দা সূত্রের খবর, মতিউর গা ঢাকা দিলেও দেশেই আছে। তাঁর গতিবিধি নজরে রাখা হচ্ছে। এদিকে, ছাগলকাণ্ডে হইচইয়ের মধ্যেই মতিউরকে রাজস্ব বোর্ড থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। শোনা যাচ্ছে মতিউরের সম্পদ নিয়ে অনুসন্ধানে নামতে পারে দুদকও। 

 

একাত্তর/এসি
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে...
রাজধানীর মোহাম্মদপুর থানার মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গত বছর কোরবানির হাটের একটি ছাগল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে। পাঞ্জাবের বিটল জাতের ছাগলটি পালা হচ্ছিলো রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে। ১৭৫ কেজি ওজনের খাসিটির চাওয়া হয় ১৫ লাখ। ৬৫...
বহুল আলোচিত ‘ছাগলকাণ্ডে’ জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। কারাগারে বিধি অনুযায়ী ডিভিশন ও...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর