মতিউর ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব স্থগিত

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:৩০ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা আলোচিত মতিউর রহমান, তার স্ত্রী, সন্তান ও স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টগুলো ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মতিউর রহমানসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করার পাশাপাশি তাদের হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে।

বিএফআইউ এর একটি সূত্র একাত্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

যাদের হিসাব ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে তারা হলেন- মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা, প্রথম স্ত্রীর ছেলে আহাম্মেদ তৌফিকুর রহমান, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী, দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী, দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত, দ্বিতীয় স্ত্রীর আরেক ছেলে ইরফানুর রহমান ইরফান।

১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা নিয়ে হঠাৎ আলোচনায় আসার পর মতিউর রহমানের ভূরি ভূরি সম্পদের তথ্য বেরিয়ে আসছে।

তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। রোববার সেখান থেকে তাকে সরিয়ে সংযুক্ত করা হয় অর্থ মন্ত্রণালয়ে।

এনবিআরে থাকার সময় সরকারি চাকরির প্রভাব খাটিয়ে মতিউর নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ।

চাকরির আড়ালে একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, বিঘার পর বিঘা জমি, রিসোর্ট, কোম্পানির মালিকানাসহ অজস্র সম্পদ গড়ে তোলেন এই সরকারি চাকুরে।

মতিউরের নেতৃত্বে একটি চক্র দেশের পুঁজিবাজারে ব্যাপক প্রভাব বিস্তার করে খবর বেরিয়েছে। প্লেসমেন্ট বাণিজ্য ও বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে বিনিয়োগের শত শত কোটি টাকা মতিউর চক্র হাতিয়ে নিয়েছে বলেও খবর বেরোচ্ছে।

সম্পদের পাশাপাশি জনসম্মুখে আসছে মতিউরের পারিবারিক কেচ্ছাও। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। এর আগে ছিলেন শিক্ষক।

ওই শিক্ষকের তার নির্বাচনী হলফনামায় পাহাড়সম সম্পদের যে বর্ণনা দিয়েছেন তা দেখে চোখ ছানাবড়া হওয়ার দশা। এই কানিজও শেয়ারবাজারের বিশাল সুবিধাভোগী।

এতোদিন দোর্দণ্ড প্রতাপে মতিউরের ভয়ে কেঁপেছেন অনেকেই। এনবিআরের চেয়ারম্যান পর্যন্ত তাকে সমঝে চলতেন। দাপুটে এই লোক যোগাযোগ রাখতেন প্রভাবশালীদের সঙ্গে। গড়ে তুলেছিলেন নিজস্ব প্রভাব বলয়। সেই বলয়ের সদস্যদের নামও এখন আকার ইঙ্গিতে বেরিয়ে আসছে।

কিন্তু সপ্তাহ খানেক আগের সেই প্রতাপশালী মতিউর এখন কোথায়? ঢাকার একাধিক বাড়ির কোথাও মিলছে না তার দেখা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে কোনো হদিস মিলছে না মতিউরের। সর্বশেষ গত ১৮ জুন একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন। এরপর থেকেই লাপাত্তা।

বসুন্ধরা, ধানমণ্ডিসহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মিলছে না। ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি সেখানে যাননি।

রোববার মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই কমিটি কাজ শুরু করেছে দিয়েছে।

সোমবার মতিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কেএসএইচ
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
ছাগলকাণ্ডে আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে (প্রথম স্ত্রী) গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর