আব্দুর রাজ্জাক ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোন ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে, মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আক্তার বানু, ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিত, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।

তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য (অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আব্দুল রাজ্জাক।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া ব্যাংক লেনদেন চলবে বিকেল চারটা পর্যন্ত। এ নিয়ে গত শনিবারের (১৭ মে) পর আজও সরকারি অফিস, ব্যাংক...
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধ করা কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর