মিয়ানমারের সঙ্গে বন্ধ বাণিজ্য স্বাভাবিকের আশা জুলাইয়ে  

আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:৩৪ পিএম

বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে দেশটির সঙ্গে গত ২১ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বাংলাদেশের। তবে জুলাই মাসেই আন্তঃদেশীয় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, জুলাইয়ে তিনি মিয়ানমার সফরে যাবেন। তখন আলোচনায় এ বিষয়ও আসব। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ থাকবে। 

এরপরই মিয়ানমারের সঙ্গে বন্ধ থাকা আমদানি রফতানি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেন তিনি। 

এদিন সংলাপে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, যদি কেউ ইচ্ছাকৃত দাম বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করবো না। 

টিটু বলেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের যথাযথ সরবরাহ আছে। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল। সেটাও নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে। 

দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব থাকে। তাদের একটা নিয়মের মধ্যে আনতে চেষ্টা করছি আমরা। 

এদিকে বাড়তি উৎপাদন সত্ত্বেও কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতিবছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলেও মন্তব্য করেন আহসানুল ইসলাম টিটু। 

আরবি
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দেশে খেলাপির পরিমাণ সাড়ে ছয় লাখ কোটির নিচে হলেও, ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়াতে পারে সাড়ে ৯ লাখ কোটি টাকা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর