আমলা ও রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে যা বললেন কাদের

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৫৫ পিএম

প্রশাসনের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানের মধ্যে আমলা ও রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তার মতে, দুর্নীতি শুধু আমলারাই করেন, আর রাজনীতিবিদরা করেন না, এটা বলা ঠিক না। তাই কারো ওপর অভিযোগ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন সেতুমন্ত্রী। 

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বান সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করাপশন ইজ অ্যা ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনও বিষয় নয়। এখানে দুর্নীতি নেই, এমন দাবি তো আমরা করছি না। 

‘আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, রাজনীতিবিদরা করে না; এটা তো বলা ঠিক নয়। কারণ, আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে।

এ সময় দুর্নীতি দমনে প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্সের নীতিতে অটল থাকতে বলেছেন। 

‘দুদক স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি যেই করুক সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতির তদন্ত করার অধিকার দুদকের আছে। এ স্বাধীনতায় সরকার কোনও হস্তক্ষেপ করেনি এবং করবেও না,’ যোগ করেন তিনি। কেউ দুর্নীতি করে ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করে দেন সরকারের প্রভাবশালী এই নীতি নির্ধারক। 

বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে বিমানবন্দরে এদিন থেকে চালু হলো শাটল বাস সেবা। শুরুতে বিআরটিসির দুটি বাস চলবে। প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে। 

আরবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনো প্রিয় দেশে চাঁদাবাজ ও মামলাবাজদের ভয়ে নিরীহ মানুষ অস্থির। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।
জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর