রাফসানকে সতর্ক করলেন হাইকোর্ট

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত ইফতেখার রাফসানকে সতর্ক করেছেন হাইকোর্ট।

বুধবার আগাম জামিন নিতে যাওয়ার পর শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে সতর্ক করেন।

আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার এম হারুনুর রশিদ।

গত ১৩ জুন রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।

ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন।

হাইকোর্টে শুনানির সময় রাফসান নিজের পক্ষে বক্তব্য রেখে বলেন, তিনি মডেলিং করেছেন পণ্যের, এটি ভুল হয়েছে।

তখন হাইকোর্ট বলেন, এ ধরনের বিজ্ঞাপন করার ক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত।

হাইকোর্ট রাফসানকে উদ্দেশ করে আরও বলেন, খাদ্যের মান ঠিক রাখা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এটি জনস্বার্থের জন্য হুমকি।

এসময় রাফসানের পক্ষ থেকে অননুমোদিত ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিয়ে সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট আদালতে দাখিল করা হয়। তবে সে রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট।

এরপরও সার্বিক বিবেচনায় রাফসানকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

কেএসএইচ
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এর ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এ মামলার চূড়ান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর