আওয়ামী লীগের দলীয় তহবিলে শত কোটি টাকা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:২৩ পিএম

দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় তহবিলের আকার শত কোটি টাকা ছাড়িয়েছে। আর এই অর্থ জমা আছে ২১টি ব্যাংক হিসাবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় হয়। 

হিসাব জমা দিতে কমিশনে যান দলের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল। 

জমা হিসাবে দেখা গেছে, আগের বছরের তুলনায় গত বছরে আয় ও ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের। ২০২৩ সালে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা, ২০২২ সালে ব্যয় ছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা। 

২০২৩ সালে আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের বছরের আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।

গত বছরে পহেলা জানুয়ারি আওয়ামী লীগের তহবিলে জমা ছিল ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। বছর শেষে অর্থাৎ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তা দাঁড়ায় ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকায়।

আর বর্তমানে এই তহবিলের আকার ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন আশিকুর রহমান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় গত বছর দলীয় তহবিলে সবচেয়ে বেশি আয় হয়েছে মনোনয়ন ফরম বিক্রি থেকে। এ খাতে আয় ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। 

চার কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা আয় হয়েছে ব্যাংক সুদ থেকে। দুই কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা এসেছে অন্যান্য ফরম বিক্রি থেকে। 

এছাড়া মাসিক চাঁদা থেকে এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার, অনুদান থেকে এক কোটি এক লাখ এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের ভাড়া থেকে আয় হয়েছে ১৫ লাখ ৩৫ হাজার টাকা। 

যে ২১টি ব্যাংক হিসাবে দলের অর্থ জমা রয়েছে, তার মধ্যে ১৫টি স্থায়ী বা মেয়াদি হিসাব, তিনটি সঞ্চয়ী এবং আরও তিনটি চলতি হিসাব। 

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর