গাজীপুরেই মতিউর পরিবারের কোটি টাকার সম্পত্তি

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৫৭ পিএম

ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকির কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে গাজীপুরে। রয়েছে জমি দখল, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানিসহ নানা অভিযোগ। 

মতিউরের ভাইয়ের বিশাল কারখানা নিয়েও উঠছে নানা কথা। এরই মধ্যে অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। 

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার পূবাইলের খিলগাঁওয়ে অবসিত একটি পিকনিক ও শ্যুটিং স্পটের মালিক ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। বিশাল এলাকাজুড়ে ‘আপন ভূবন’ পিকনিক অ্যান্ড শুটিং স্পট গড়ে তুলতে কিছু জমি কিনেছেন, কিছু জমি নিয়েছেন লিজ। 

স্থানীয়দের অভিযোগ, পিকনিক স্পটের কারণে আটকে গেছে বৃষ্টির পানি প্রবাহ। এনিয়ে কিছু বলতে গেলে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করতো মতিউরের লোকজন। 

স্থানীয় ভূমি অফিসের তথ্য অনুসারে এখানে গাজীপুরে মতিউর-লাকি দম্পতি ও তাদের ছেলে অর্ণব ও মেয়ে ইপ্সিতার নামে কয়েক বিঘা জমি আছে। তবে কার অংশ কতটুকু, তা জানেন না পিকনিক স্পটের ভারপ্রাপ্ত ম্যানেজার।

এদিকে টঙ্গীতে মতিউরের ভাইয়েরও রয়েছে এসকে ট্রিমস নামের একটি বিশাল কারখানা। সেটি নিয়েও উঠছে নানা কথা। দুর্নীতির অভিযোগ তদন্তে এরই মধ্যে তিন সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন।

এসব বিষয়ে ক্যামেরায় কোন কথা বলতে রাজি হননি গাজীপুরের জেলা প্রশাসক ও স্থানীয় ভূমি অফিসের কোন কর্মকর্তা।

 

এআর
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর