৮৮ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, পানির নিচে দিল্লি

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:০২ পিএম

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। কয়েক মাস ধরে চলা গরম আর তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী এবং আশপাশের এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিল্লিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে আজ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৩৬ সালের পর একদিনে (২৪ ঘণ্টায়) সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৯৩৬ সালের জুন মাসে দিল্লিতে একদিনে ২৩৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। 

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, প্রাক্‌‌-বর্ষার বৃষ্টিতে ভেসেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা। কিন্তু শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বর্ষা এসে গেছে। 

মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, মিন্টো রোড, আনন্দ বিহার, মেহরৌলি, বদরপুর রোড, মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা প্লাবিত হয়েছে।

কাইজজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে ৮ ফুট পানিতে আটকে যায় একটি যাত্রীবোঝাই বাস। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল আসে যাত্রীদের উদ্ধার করে। 

এদিকে দক্ষিণ-পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতে পানি ঢুকেছে। রাস্তা প্লাবিত হওয়ায় যান চলাচলেও প্রভাব পড়েছে। বহু এলাকায় রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঘুরিয়ে দেয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ রাস্তা, যেমন দিল্লি-মীরাট হাইওয়ে, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এমস প্লাবিত হয়েছে। প্রভাব পড়েছে দিল্লির মেট্রো পরিষেবাতেও।

আনন্দবাজার বলছে, মিন্টো রোডসহ বেশ কয়েকটি রাস্তায় শুক্রবারও কোমর সমান পানি ছিলো। সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে মিন্টো রোডের রাস্তা দিয়ে গাড়ি ভেসে যেতে দেখা গেছে।

অন্যদিকে অতিভারী বৃষ্টির ফলে দিল্লির অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। প্রধান সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।  

শুক্রবার সকালে বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়েছে। সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। নিরাপত্তার কারণে ওই টার্মিনালের সমস্ত কাজ এবং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে চলতি মাসের শুরুর দিকে দিল্লির মেয়র শেলি ওবে দাবি করেছিলেন, বর্ষা মৌসুমের জন্য তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু মৌসুমের প্রথম ভারী বৃষ্টিপাতেই বদলে গেছে দিল্লির দৃশ্য। 

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর