আট হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লক্ষ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে।

অনুমোদিত ১৩টি প্রকল্প হল: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১টি প্রকল্প তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) (তৃতীয় সংশোধিত) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের গবেষণাগার সমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) ২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প’ প্রকল্প এবং (২) চারটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (শাহবাজপুর-৫, ৭ এবং ভোলা নর্থ-৩, ৪) এবং একটি অনুসন্ধান কুপ (শাহবাজপুর নর্থ-ইস্ট-১) খনন (৩) নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন প্রকল্প। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি৪জে) (৩য় সংশোধন) প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (তৃতীয় পর্যায়) প্রকল্প।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি প্রকল্প- (১) শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল (প্রথম সংশোধিত সমাপ্তিকরদের উদ্দেশ্যে) প্রস্তাবিত ‘যমুনা স্পেশালাইজড জুট এন্ড টেক্সটাইল মিল (প্রথম সংশোধিত)’।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনটি- (১) খুলনা পানি সরবরাহ প্রকল্প (ধাপ-২)’ এবং (২) ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প (৩) ইন্টিগেটেড অ্যান্ড লাইভিহুড ফর ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার এন্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট  প্রকল্প।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রকল্প- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত)।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্রকল্প- ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (প্রথম সংশোধিত) ৪র্থ বার বৃদ্ধি’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হল- ফসলের উৎপাদন ব্যয় জরিপ-২০২৫ প্রকল্প; সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ) প্রকল্প; সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট প্রকল্প; ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মেডিকেল যন্ত্রপাতি আধুনিকীকরণ ও বিশ্বমানে উন্নীতিকরণ; বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত); পিরোজপুর জেলায় নতুন সার্কিট হাউজ নির্মাণ প্রকল্প; রামু সেনানিবাসে পানির সমস্যা সমাধানকল্পে একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট ব্যবস্থাকরণ প্রকল্প; সিলেট সেনানিবাসে অফিসার্স বাসস্থান নির্মাণ প্রকল্প; উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বিতীয় মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

একাত্তর/এসি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 
গ্যাস উত্তোলনের দুই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ৫৭৯ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
বৃষ্টির কারণে জুন আর জুলাই মাসে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর