আসামে ভয়াবহ বন্যায় ২৭ জেলার মানুষ পানিবন্দি

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:৩১ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে ভয়াবহ বন্যায় বুধবার আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে। রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ২৭টির ২ হাজার ৮০০টি গ্রাম বন্যাকবলিত। ফলে ওইসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন ১৬ লাখ ২৫ হাজার মানুষ।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা পিটিআই বৃহস্পতিবারে এ খবর জানায়। বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ হাজার ৩৭৭ জনকে উদ্ধার করেছেন।

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের ৪২ হাজার ৪৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ ৮৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। বাঁধ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) সোনিতপুর জেলায় দুই মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। এছাড়া মরিগাঁও, ডিব্রুগড়, দারাং, গোলাঘাট, বিশ্বনাথ এবং তিনসুকিয়া জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

আসামের কিছু অংশে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ব্রহ্মপুত্র ও বরাক এবং তাদের উপনদীর পানির স্তর বিপৎসীমার ওপরে রয়েছে।

আসাম এবং মণিপুর উভয় জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এ সপ্তাহে সমস্ত উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

সেনাবাহিনী, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ, মণিপুর ফায়ার সার্ভিস, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা দিয়ে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করার পাশাপাশি পানির বোতল এবং খাবারের প্যাকেট বিতরণ করছে।

১০৫ রাজস্ব সার্কেলের অধীনে দুই হাজার ৮০০ গ্রাম এখনও পানির নিচে এবং বন্যার পানিতে প্রায় ৪০ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। প্রায় চার লাখ মানুষ ২৪টি বন্যা কবলিত জেলায় প্রশাসন কর্তৃক স্থাপিত ৫১৫টি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

আসাম এবং মণিপুরে আরও জনবল, নৌকা এবং জীবন রক্ষাকারী উপকরণ সরবরাহ করে বন্যা কবলিত রাজ্যগুলোতে পূর্ণ সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

একাত্তর/জো
ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির হ্যাটট্রিক জয়ের পর রাজ্যে কোনো ধরনের ‘ঘৃণা ভাষণ’ দেয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি...
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার ভোরে আসামের হোজাই জেলায় দিল্লিগামী একটি ট্রেনের সাথে হাতির পালের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর