সামান্য বৃষ্টিতেই ডুবছে কক্সবাজার শহর, জনদুর্ভোগ চরমে

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০১:২১ পিএম

সামান্য বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের রাস্তা ঘাট, হোটেল, দোকান-ঘর। অথচ শত শত কোটি টাকা খরচ করে নির্মাণ হয়েছে রাস্তা ও ড্রেন। কিন্তু বর্ষার দিন তার কোনো সুফল পাচ্ছেন না পৌরবাসী ও পর্যটকরা। এতে দিন দিন জনদুর্ভোগ বাড়ছেই। 

গেলো কয়েক বছরে নানা উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে কক্সবাজার পৌরসভায়। সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কারসহ এসব কাজে ব্যয় হয়েছে ১৪৮ কোটি ৬৬ লাখ টাকা।  

কিন্তু এবারের বর্ষার শুরু থেকেই শত শত কোটি টাকার এসব উন্নয়ন কাজে আসছে না স্থানীয়দের। বৃষ্টিতে সড়কের ওপর জমে হাঁটু পরিমাণ পানি। চলে না কোনো যানবাহন। আর ড্রেনের পানি ঢুকে পড়ে পর্যটন শহরের দোকান ও হোটেলের ভেতর।

পৌরসভার টার্মিনাল থেকে বাজার ঘাঁটা পর্যন্ত ১৯ দশমিক ৭৫ কিলোমিটার সড়কের নিচু অংশ পানিতে ডুবে যায়। এছাড়া নতুন ও সংস্কার করা ২১ দশমিক ৯ কিলোমিটার ড্রেনের পানিও জমে যায় সড়কে।  

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ড্রেনে ময়লা আবর্জনা ফেলে ভরাটের কারণে এমন দুরবস্থা। এছাড়া সময়মতো ড্রেন পরিস্কার না করাকেও দুষছেন তারা। 

কক্সবাজার পৌরবাসীর আশঙ্কা বর্ষায় ভারী বৃষ্টিপাত হলে থমকে যাবে পর্যটন নগরী।

আরবিএস
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর