‘সবজি গ্রামে’ টনকে টন সবজি, লোক নেই খাওয়ার!

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:৩৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামটি এখন পরিচিত ‘সবজি গ্রাম’ নামে। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই বিভিন্ন সবজি আবাদের ওপর নির্ভরশীল।

এখানকার উৎপাদিত সবজি চলে যায় ঢাকাসহ দেশের অনেক এলাকায়। তবে স্থানীয়রা বলছেন, রাস্তা-ঘাটসহ যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সবজির ন্যায্য দাম পাচ্ছেন না তারা।

ক্ষেতের পর ক্ষেত জুড়ে শুধু সবজি বাগান। গারো পাহাড়ের জেলা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামটির যেদিকে চোখ যায় শুধুই সবজি ক্ষেত।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও এ এলাকায় বহু জমি পতিত পড়ে ছিলো। কিন্তু এখন গ্রামের সব মানুষই নিজের কিংবা অন্যের জমি বর্গা নিয়ে বরবটি, কাঁকরোল, ধুন্দুল, লাউসহ বিভিন্ন সবজি চাষাবাদ করছেন। যদিও এসব ক্ষেতে গরম ও শীতের আগাম সবজি বেশি আবাদ করেন স্থানীয়রা। 

এখানকার উৎপাদিত সবজির মান ভালো হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে চাষিদের অভিযোগ, গ্রামের রাস্তা-ঘাট কাঁচা থাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক। যে কারণে সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 

 কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার।

কৃষি কর্মকর্তারা বলছেন, সবজি চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।

ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, এই সবজি কৃষক সরাসরি ঢাকার বাজারে পাঠিয়ে দেয়। তারা দামও পাচ্ছে। আমি মনে করি অন্যান্য কৃষি উদ্যোক্তা জমি ফেলে না রেখে এই মৌসুমে আবাদ করে তাহলে অবশ্যই লাভবান হবে।    

গোমড়া গ্রামের চারশ একর জমিতে সবজি চাষ করে সংসার চলে পাঁচশর বেশি পরিবারের।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর