খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:০০ এএম

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এবং ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সরাবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি মোটরসাইকেলে খুলনায় ফিরছিলেন। ডুমুরিয়ার গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এসময় তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা।

ঘটনার পরপরই খুলনা জেলা পুলিশ অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। 

আরবিএস
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর