আন্দোলনে উস্কানি নিয়ে সতর্ক করলেন কাদের 

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৩৯ পিএম

কোটাবিরোধী শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন কেউ যাতে উস্কানি দিয়ে ভিন্ন খাতে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক আন্দোলনকে উস্কানি দিয়ে যাতে ভিন্ন দিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অশুভ তৎপরতার বিষয়ে সতর্ক পাহারায় থাকতে হবে। 

কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে, আওয়ামী লীগ এমনটাই প্রত্যাশা করে বলে জানান দলের সাধারণ সম্পাদক। আর আদালতের আদেশ আসা পর্যন্ত সব পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, কোনো প্রকার উস্কানিতে জড়াবে না আওয়ামী লীগ। আর কোনো প্রকার উস্কানিতে যাতে কেউ না জড়ায়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। তার নির্দেশনায় চলছে। ছাত্রলীগ বা আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে দলের যৌথ সভায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন কাদের। তিনি বলেন, শোকের মাস আগস্ট আবারও আসছে। পহেলা আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। 

ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় যারা কর্মসূচি নেবেন, তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন। 

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরবি
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর