সালিশে জুতাপেটা, সইতে না পেরে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম

গ্রাম্য সালিশে জুতাপেটার ঘটনায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

মাদারীপুরের শিবচরের কুতুবপুরে সোমবার এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ মৃধা জেলার শিবচর উপজেলার কুতুবপুরের ৯নং ওয়ার্ডে কাদির মৃধার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ইলিয়াছের ভাবী তাছলিমার পায়ে আলপিনে খোঁচা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তাছলিমার অভিযোগ, তার দেবর ইলিয়াছ জুতায় এটি লাগিয়ে রেখেছিল।

অভিযোগের পর বিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয় দেবর-ভাবীর। পরে তাছলিমা ফোনে বিষয়টি জানান তার প্রবাসী স্বামী ও স্থানীয় মাদবর আলাউদ্দিন খানকে।

আলাউদ্দিন ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সালিশ বসায়। শেষে তিনি ইলিয়াছ মৃধা ১০০ জুতার বাড়ি শাস্তি দেন। এবং পেটানোর দায়িত্ব দেন ইলিয়াছের বাবাকে। জনসম্মুখের এ জুতাপেটার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইলিয়াছ সবার সামনেই বিষ পান করেন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে মরদেহটি ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের স্ত্রীর দাবি, মাদবর আলাউদ্দিন খানের সাথে তাছলিমার অবৈধ সম্পর্ক আছে। তাই অভিযোগ পেয়েই ইলিয়াছ মৃধাকে জনসম্মুখে জুতাপেটার শাস্তি দেন তিনি। আর এ লজ্জাতেই ইলিয়াছ আত্মহত্যা করেছেন।

অপরদিকে নিহত ইলিয়াছ মৃধার ভাবী তাছলিমা বেগমের দাবি, তিনি মাদবর আলাউদ্দিন খানকে কিছু জানাননি। বরং তিনি তার শ্বশুর-শাশুড়িকে বিষয়টি জানালে তারাই মাদবর আলাউদ্দিনকে এ ঘটনা জানান। তার দেবর তাকে অনেক মেরেছে, তাই শ্বশুর রাগ করে তার দেবরকে জুতাপেটা করেছে।

অভিযুক্ত গ্রাম্য মাদবর আলাউদ্দিন খান বলেন, আমি শালিসে কোনো রায় দেইনি। বরং আমি ইলিয়াছ মৃধার বাবাকে বিচার করতে বললে, তিনিই তার ছেলেকে জুতাপেটা করেছেন।

শিবচর থানার এসআই মো. কাজী রিপন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জুতাপেটার বিষয়টি পুলিশ জানে না।

একাত্তর/আরএ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর