বুধবার সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম

সব গ্রেডে ‘অযৌক্তিক কোটা বাতিল’ করে ন্যূনতম কোটা রাখা দাবিতে বুধবার সারাদেশে ‘বাংলা ব্লকেড’ চলবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। এদিন সড়কের পাশাপাশি রেলপথেও থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা আন্দোলনের সমন্বয় নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

এদিকে দাবি আদায়ে রাজধানীসহ সারাদেশে সড়ক, রেলপথ অবরোধ করে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট ও ভোগান্তিতে নাকাল হয়ে পড়েছে গোটা দেশ।

নাহিদ বলেন, জনগণসহ যে ভোগান্তি হচ্ছে তার দায় সরকারকে নিতে হবে। সংসদে আইন পাশ করার মাধ্যমে কোটা সংস্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকার চাইলেই পরিপত্র জারি করতে পারে।

অপরদিকে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এ প্রসঙ্গে নাহিদ বলেন, আদালতের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যারা আদালতে রিট করেছে তাদের রিটকে সমর্থন করি। তবে এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দাবি নিয়ে যে কেউ আবেদন করতে পারে।

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে বুধবার আপিল বিভাগে শুনানি হবে।

নাহিদ বলেন, বুধবার যে শুনানি আছে তাতে যদি ইতিবাচক কোনো সমাধান আসে তাহলে কোনো কথা নেই। তবে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি বলেন, সরকারের দায়িত্বশীল কোথাও থেকে আলোচনার কথা বলা হলে সেটি বিবেচনা করা যেতো।

সব মিলিয়ে পাঁচ শতাংশ কোটা রাখা দাবি জানিয়ে তিনি বলেন, সরকারে পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো সমাধান না আসবে, ততোক্ষন পর্যন্ত আন্দোলন চলবে। তবে হরতালের মতো কোনো কর্মসূচিতে আমরা যেতে চাই না। 

কোটা আন্দোলনের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা কোটা বাতিলের আন্দোলন নয়, বাস্তবতার সঙ্গে সমন্বয় করে যৌক্তিক সংস্কারের দাবি।

তিনি বলেন, এই আন্দোলন মুক্তিযোদ্ধার কোটার বিরোধীতা নয়। যারা দেশকে স্বাধীন করেছে তাদের সম্মান নিয়ে কখনও প্রশ্ন তোলা হয়নি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের যে কোটা রয়েছে তার বিরোধীতা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মাননা নিয়ে কোনো অসম্মান করা হচ্ছে না। যারা এটি নিয়ে অপপ্রচার করছে তাদের দেশ বিরোধী হিসাবে চিহৃিত করছে আন্দোলন কারীরা।

কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকতে পারে। তবে তা কত শতাংশ থাকতে পারে তা হতে পারে মাত্র পাঁচ শতাংশ।

 

একাত্তর/এসি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর