নতুন সিনেমাতেও মিথিলার অভিনয়ের প্রশংসা  

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে নিজের জায়গা করে নিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতের ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় গেলো শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। এটি কলকাতায় মুক্তি পাওয়া মিথিলার তৃতীয় চলচ্চিত্র।

একই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। তবে তুফানের থেকে আলোচনায় পিছিয়ে নেই দুলাল দে পরিচালিত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই সিনেমায় মিথিলার অভিনয় জয় করে নিয়েছে ওপার বাংলার দর্শকদের।

মুক্তির পর সিনেমাটির সঙ্গে মিথিলার অভিনয়েরও প্রশংসা করেছেন ভারতীয় সমালোচকেরা। সিনেমাটি মূলত শখের গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির গল্প। ক্রিকেটার কাম গোয়েন্দাকে পর্দায় হাজির করেছেন নির্মাতা। নতুন এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল। আর ছবিটির দেবযানী চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, এই সিনেমায় মফস্বলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় মিথিলার অভিনয় নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। আর সংবাদ প্রতিদিনে লিখেছে, মিথিলা স্বাভাবিক সুন্দরী, তাঁর চড়া মেকআপের প্রয়োজন ছিলো না। তবে, অভিনয়ে তিনি সাবলীল।

আর নিজের নতুন সিনেমা সম্পর্কে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, কলকাতায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সবগুলোর জন্যই ভালো সাড়া ও প্রশংসা পেয়েছি। তার মধ্যে ‘মায়া’ সিনেমাটি বেশ ভালো চলেছে। ‘অভাগী’ পুরস্কার জিতেছে। পিছিয়ে নেই ‘নীতিশাস্ত্র’ও। কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি।

‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমার কাহিনির প্রেক্ষাপট পানাঘাট শহরতলি। সেখানের একটি হাসপাতালের তরুণ চিকিৎসকের মৃত্যুরহস্যকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। সিনেমাটি নিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু-একটু করে গল্প এগিয়ে শেষ দৃশ্যেই চূড়ান্ত চমক দেয়া হয়েছে।

সিনেমাটিতে যুক্ত হওয়া নিয়ে মিথিলা বলেন, পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান। সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন। গল্প-চরিত্র ভালো লাগায় রাজি হয়ে যাই। এখানে বলে রাখা ভালো, দুই বাংলাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন মিথিলা।

কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে মিথিলা অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘মেঘলা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের দুটি সিনেমা।

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর