বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুই মেয়েকে হত্যা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:০৮ পিএম

ক্রসবো (ধনুক সদৃশ অস্ত্র) দিয়ে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশি শহরে। এ ঘটনায় ক্রসবো হামলার জন্য এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। 

নিহতরা বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের ৬১ বছর বয়সী স্ত্রী ক্যারল হান্ট, ২৮ বছর বয়সী হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সী লুইস হান্ট। বিবিসির খবর।

বিবিসির রেসিং বিভাগের ধারাভাষ্যকার হিসেবে ৩০ বছরের বেশি সময় চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম ও রেসিং সমর্থকদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। এ ঘটনা ঘিরে হান্টের পরিবার এবং তার কর্মস্থল বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  বুধবার এনফিল্ডের ল্যাভেন্ডার হিল সেমেট্রি থেকে ক্লিফোর্ড নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে চূড়ান্তভাবে তিনিই অপরাধী কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ক্রসবো তাদের হত্যার পর সেটি সঙ্গে নিয়েই ক্লিফোর্ড উত্তর লন্ডনে পালায় বলে তথ্য পাওয়ার পর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। 
পুলিশ আরো জানিয়েছে, কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এখনও বিষয়টির তদন্ত চলছে।

 

এআর
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান নিজেদের একতাবদ্ধ হিসেবে দাবি করে আসলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপ এবং বিবিসির দীর্ঘ অনুসন্ধানে গোষ্ঠীটির ভেতরে চরম বিভক্তির চিত্র ফুটে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেয়া বক্তব্য সম্পাদনা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম- বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আরও বলেছেন, এই পদ তিনি চাননি।
যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট সিটিতে সংবাদমাধ্যমে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ৯ তলা ওই ভবনটিতে আগুন লাগে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর