সাংবাদিকদের বেধড়ক মারলেন কোটাবিরোধীরা 

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:৪০ পিএম

এবার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন তিন সাংবাদিক। 

আহত তিন সাংবাদিকই সময় টেলিভিশনের। এরা হলেন- জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম এবং দুই ভিডিও সাংবাদিক সুমন সরকার ও সামসুল হক প্রিন্স। 

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও শাহবাগ অবরোধ করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়ার পর মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা।

পুলিশের বাধা ভেঙে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শাহবাগে পুলিশের বাধা ডিঙিয়ে এগোতে থাকেন তারা। এসব পুলিশের আর্মার্ড পারসোনেল ক্যারিয়ায়ের (এপিসি) ওপর ওঠে পড়েন অনেকে। সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন।

আন্দোলনকারীদের অবরোধ মিছিলের কর্মসূচি কাভার করতে শাহবাগে উপস্থিত হন সময় টিভির প্রতিবেদক তামিমসহ দুই ভিডিও সাংবাদিক। 

এ সময় তামিমের ওপর চড়াও হন কোটাবিরোধীরা। তাকে বেধড়ক মারপিট করেন তারা। রেহাই পাননি ভিডিও সাংবাদিকরাও। আহত হন তিনজনই। পরে পুলিশ ও সহকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন। 

আরবি
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর