অনন্ত রাধিকার বিয়ে খেতে মুম্বাইয়ে মমতা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৭:৫৭ পিএম

অপেক্ষার পালা শেষ! অবশেষে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্ট সাত পাঁকে বাধা পড়ছেন শুক্রবার। বিয়ের আগে হয়েছে ম্যারাথন উৎসব। এখন অনন্ত-রাধিকার চার হাত এক হবে। এনিয়ে রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে মুম্বাই।

বিয়ের এক দিন আগে বিশেষ পুজো রেখেছিলেন আম্বানিরা। বুধবার আন্টিলাতেই এই পুজোর আয়োজনেও হাজির ছিল বলি পাড়া। রাত পোহালেই রয়েছে অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিং। আর এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই মুম্বই উড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মুম্বাইয়ে উড়ে যান মমতা। শুক্রবার রাতে অনন্ত-রাধিকা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে পরের দিন শনিবার ফিরবেন কলকাতায়। তবে, এছাড়াও রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার। ইন্ডিয়া জোটের নেতাদের সাথে দেখা করার কথাও জানিয়েছেন তিনি। 

বিয়ের নেমন্তন্ন রক্ষার পাশাপাশি উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখাও করবেন তিনি। শুক্রবারই মুম্বাইয়ে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। চলতি বছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেখানে বিরোধী জোট অক্ষুণ্ন রেখেই লড়াই হবে। এই প্রেক্ষাপটে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা। 

সাগরপাড়ে শুক্রবার অনন্ত আম্বানির বিয়ে অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা ছিলো না মমতার। তবে বারবার আম্বানি পরিবার নেমন্তন্ন করায় আর না করতে পারেননি। মমতার কথায়, আমি হয়তো যেতে পারতাম না, এতবার আমন্ত্রণ জানিয়েছেন। মুকেশজি, নীতা থেকে ছেলে-বারবার আমায় আমন্ত্রণ করেছেন। 

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং রাধিকার বিয়েতে অতিথি তালিকায় রয়েছেন রাজনীতি, ক্রীড়া থেকে ফিল্ম জগতের তারকারা। মমতা ছাড়াও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন।  

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর