সড়কে বিকল গাড়ির বহর, ভোগান্তিতে নগরবাসী

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:২৫ পিএম

সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়ক ও অলি-গলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

শুক্রবার ভোররাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সকালে ভারি বৃষ্টি ঝরতে শুরু করে।

বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার অনেক এলাকার সড়ক-অলিগলি। পানির নিচে তলিয়ে গেছে অনেক বড় রাস্তাও। মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না। 

শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ৯টায় পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। এদিকে দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার। আজ সারা দিনই থেমে থেমে রাজধানীতে বৃষ্টি ঝরতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এ ছাড়া শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০, ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তারপরও রিকশা ও সিএনজি পাওয়া যাচ্ছে না। পানি ঢুকে বন্ধ বিকল হয়ে যাচ্ছে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস।

এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যানজট তৈরি হয়েছে। মূল রাস্তায় হাঁটু পানি। হেঁটে যাওয়ার কোনো উপায় নেই।  রিকশায় ৫০ টাকার ভাড়া হয়েছে ১০০ টাকা। 

বৃষ্টিতে রাজধানীর শাহবাগ, গ্রিনরোড, মিরপুর-১, মিরপুর-১০, পান্থপথ, উত্তরা, বনানী, জাহাঙ্গীর গেট, মোহাম্মদপুরের তাজমহল রোড, শান্তিনগর, বিজয়নগর, বসুন্ধরা, বিজয় সরণি, বাংলা মোটর, ধানমন্ডি, আফতাবনগর, বাড্ডা, আজিমপুর এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।  

টানা বৃষ্টিতে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার অলিগলিতে হাঁটুসমান পানি।

শান্তিনগর, মৌচাক এলাকার প্রধান সড়কে রয়েছে কোমরসমান পানি। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আর আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বলেছে, মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘ দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল দিয়ে মেঘ বেশি আসছে। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বাধা পেয়ে বৃষ্টি বাড়িয়ে দিয়েছে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।

 

এআর
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর