প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের ছবি দিয়ে ফেক আইডি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার কৌশল নিয়েছে কে বা কারা।

এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে খোলা এই ফেসবুকে অ্যাকাউন্টে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেয়া হচ্ছে।

শুক্রবার সকালে বিষয়টি নজরে এলে, সবাইকে সতর্ক করার জন্য ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ডিপিএস ইমরুল কায়েস৷ ‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেয়া হচ্ছে। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।

তার অভিযোগ, ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের সঙ্গে প্রতারণা এবং আমার মানহানি করা হচ্ছে।

ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামের ওই অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ‘১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০%  হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেয়া হচ্ছে৷ যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ইমরুল কায়েস  জানান, সকালে বিষয়টি তার নজরে এলে, পেশাগত প্রয়োজনে সস্পৃক্ত বিভিন্ন গ্রুপে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
 
সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

খোদ প্রধানমন্ত্রীর ছবিসহ তার কার্যালয়ের একজন কর্মকর্তাকে হেয় করতেই, এভাবে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বৃহৎ ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর