কোপার ফাইনালে কী বলছে ভবিষ্যদ্বাণী

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:৫৯ এএম

কোপা আমেরিকা এবারের আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার মধ্যে একটি রোমাঞ্চকর লড়াই হবে বলে মনে করছে গোল ডট কম। খেলাধূলাভিত্তিক ওয়েব সাইটির ভবিষ্যদ্বাণী, ফাইনালে মেসির আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হতে পারে।

আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথটা সহজ ছিল মন্তব্য করে ওয়েব সাইটটি জানায়, কানাডাকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে গেছে। অপরদিকে, টানা ২৭টি ম্যাচ অপারাজিত থেকে জেমস রদ্রিগেজের দলও ফাইনালে। তর্কাতীতভাবে কলম্বিয়া টুর্নামেন্টে সবচেয়ে চমকপ্রদ দল। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দাবিদারও রদ্রিগেজ। 

তবে কলম্বিয়ার দুর্দান্ত ফর্ম সত্ত্বেও আর্জেন্টিনার অভিজ্ঞতা ও লিওনেল মেসি ফ্যাক্টরের কারণে তাদের এগিয়ে রাখছে ফুটবল বোদ্ধারা। 

আর্জেন্টিনার রক্ষণাত্মক দৃঢ়তা ও কলম্বিয়ার পরীক্ষিত আক্রমণাত্মক খেলা শেষ পর্যন্ত দাবা খেলার মতো কৌশলী হতে পারে। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার বড় ম্যাচের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে মেসির জাদুর মুহূর্ত তৈরি করার ক্ষমতা আর্জেন্টিনাকে শিরোপার দিকে নিয়ে যেতে পারে। 

আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার জন্য ২-১ গোলে জয়ী হওয়ার সঙ্গে একটি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আশা করছে গোল ডট কম। 

অপরদিকে বিনস্পোর্টস বলছে, আর্জেন্টিনা ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করেছিল। অপটা সুপার কম্পিউটার দিয়ে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক শিরোপা অর্জনে তাদের সম্ভাবনা ৩০ দশমিক আট শতাংশ। 

সুপার কম্পিউটারটি এখনও কোপার ফাইনালের আগে লা আলবিসেলেস্তেদের পাশে রয়েছে। ধারনা করা হচ্ছে- ৯০ মিনিটে ম্যাচ আর্জেন্টিার জেতার সুযোগ ৫০ দশমিক ৯ শতাংশ। পুরো খেলায় কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ২৫ দশমিক চার শতাংশ থাকলেও খেলাটি অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ছয় শতাংশ।

সামগ্রিকভাবে, লিওনেল স্কালোনির দলকে ৬৩ শতাংশ এবং কলম্বিয়াকে ৩৭ শতাংশ এগিয়ে রাখা হচ্ছে। 

সোমবার ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।

অপরদিকে, রোববার দিবাগত রাত একটায় ইউরোর ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই দল।

একাত্তর/এসি
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর