ইউটিউবে প্রতিদিন দুইটি করে গুজব ছড়ানো হয় শেখ হাসিনাকে নিয়ে

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

২০২৪ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১ হাজার ৩৮০টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। গত বছর একই সময়ের তুলনায় যা প্রায় ৬১ শতাংশ বেশি বলে জানায় প্রতিষ্ঠানটি।

এই সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানুয়ারিতে অনুষ্ঠিত ১২তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একক ইস্যু হিসেবে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে আওয়ামী লীগ।

এবছর প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হার বেড়েছে ১১ শতাংশ। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে গত ছয় মাসে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে গত বছর থেকেই ভুল তথ্য প্রচারের বিষয়টি লক্ষ্য করে আসছে রিউমর স্ক্যানার। নির্বাচনকে জড়িয়ে গেল বছরে ৩২০টি ভুল তথ্য ছড়ানোর তথ্য দিয়েছিল রিউমর স্ক্যানার। এ বছর প্রথম দুই মাসে নির্বাচন নিয়ে আরও ৯১টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনকে ঘিরে জানুয়ারিতে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সময়ে সময়ে ভুল তথ্য প্রচারের ফলে সে মাসে শুধু রাজনীতি কেন্দ্রিক ভুল তথ্যই শনাক্ত হয়েছে ১২৪টি। পরের পাঁচ মাসে তা গড়ে ৩০টিতে নেমে এসেছে৷ ছয় মাসে রাজনীতি বিষয়ে ২৭২টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে, যা অন্য সকল ক্যাটাগরি থেকে বেশি৷

রিউমর স্ক্যানার বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দেশের রাজনৈতিক অঙ্গনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুল তথ্য গুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটি, দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নেতাকর্মীদের নামে ছয় মাসে ২১৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার৷ এই দলের বিষয়ে শনাক্তকৃত ভুল তথ্যের সংখ্যা রিউমর স্ক্যানার কর্তৃক অন্য রাজনৈতিক দলগুলোর নামে শনাক্তকৃত ভুল তথ্যের মোট সংখ্যার দ্বিগুণেরও বেশি।

গেল ছয় মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। রাজনৈতিক বিষয়ে তাকে জড়িয়ে ৮১টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।

এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ২২টি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে রাজনৈতিক বিষয়ে ১৬টি, শেখ হাসিনার পুত্র ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ১২টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনটি ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।

একক ব্যক্তি হিসেবে শেখ হাসিনাই বেশি ভুল তথ্যের শিকার ২০২৪ সালের প্রথম ছয় মাসে রিউমর স্ক্যানার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ের মধ্যে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে জড়িয়ে শনাক্তকৃত ৯৪টি ভুল তথ্যের মধ্যে ৮১টিই রাজনীতি কেন্দ্রিক।

জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসেই তাকে নিয়ে একাধিক ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে নির্বাচনের মাস অর্থাৎ জানুয়ারিতে যা সংখ্যায় ২৯টি।

রিউমর স্ক্যানার বলছে, ছয় মাসে প্রতি দুই দিনে গড়ে একটি করে ভুল তথ্য প্রচার করা হয়েছে তাকে নিয়ে। এসব ভুল তথ্য ছড়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ইউটিউবকে। চটকদার থান্বনেইল, বিভ্রান্তিকর শিরোনাম আর অপ্রাসঙ্গিক ফুটেজ ব্যবহার করে ইউটিউবে ছড়ানো ভুয়া ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে৷ এর বাইরে ফেসবুক এবং টিকটকেও শেখ হাসিনাকে নিয়ে ছড়ানো হয়েছে ভুল তথ্য।

এআরএস
ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী...
জ্বালানি সংকট নিয়ে এআই-সৃষ্ট ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম...
গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর