সব সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:০৩ পিএম

দেশের আটটি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার বেলা সোয়া ১১টার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

একাত্তর/এসি
গত ১৫ বছরে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরণের অগ্রগতি হয়েছে। কমেছে ঝরে পড়া শিশুর সংখ্যা। বেড়েছে ভর্তির হার।শতভাগ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই পৌঁছে দেয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী...
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজধানীসহ সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার...
শিগগির প্রকাশ হতে যাচ্ছে সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল। আর ফল প্রকাশের পর ডিসেম্বরেই কাজে যোগ দেবেন ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী।শিক্ষক...
বর্তমানে শিশুদের প্রাক-প্রাথমিকের মেয়াদকাল এক বছর থাকলেও আসছে বছর দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। অর্থাৎ চার বছর বয়সে স্কুলে যাবে শিশুরা। আগামী জানুয়ারিতে তিন হাজারেরও...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর