প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল শিগগিরই, ডিসেম্বরে যোগদান

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৬:১১ পিএম

শিগগির প্রকাশ হতে যাচ্ছে সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল। আর ফল প্রকাশের পর ডিসেম্বরেই কাজে যোগ দেবেন ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী।

শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হওয়ায় আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব আমিনুল ইসলাম বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি বলেন, শিক্ষক বদলির আবেদনগুলোর কাজ আগে করায় ফল দিতে দেরি হচ্ছে। আবার দেরি হয়েছে কোভিডের কারণেও। 

আরও পড়ুন: এক শিফটে চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

তিনি জানান, বিভিন্ন শূন্য পদে মামলা চলমান আছে। সেগুলো আমরা নিষ্পত্তির চেষ্টা করছি। যেসব কর্মকর্তা অনেক সময় ধরে একই জায়গায় আছেন তাদের প্রতি তিন বছর পর পর বদলি করার বিষয়ে কাজ চলমান। তাদের বদলি করা যাবে। স্বচ্ছতার সঙ্গে বদলি কার্যক্রম পরিচালনায় নীতিমালাও তৈরি করা হচ্ছে।


একাত্তর/এসি

দেশের ছয় বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ আবেদন শুরু হয়, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
দেশের আটটি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তৃতীয় ধাপে জুন মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তিনি বলেছেন, পর্যায়ক্রমে স্বচ্ছ...
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বারবার দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন মো. নূরুল হুদা নামে এক আইনজীবী। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর