কোটা আন্দোলনে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:২৩ পিএম

সহিংস প্রাণহানিকর আন্দোলনের মধ্যেই এবার সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। 

বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ করা হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে এর বাইরে সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে। 

পোস্টে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’

কোটা আন্দোলন ঘিরে গত তিনদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে নিহত হয়েছেন ছয়জন।

বুধবারও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নেমেছে বিএনপি।

এদিন দুপুরে পল্টনে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।    

আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় চলাচল ও পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সর্বাত্মক অবরোধের ঘোষণায় উদ্বেগ দেখা দিয়েছে। 

আরবি
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর