অনুসন্ধান: সেতু ভবনে যেভাবে চলে তাণ্ডব

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১:২১ পিএম

আন্দোলনকারী শিক্ষার্থী নয়, বরং হঠাৎ জড়ো হওয়া দুর্বৃত্তরা দফায় দফায় সংঘবদ্ধ হামলা চালিয়ে সেতু ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। একাত্তরের হাতে আসা সিসি ক্যামেরার ছবি, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও ড্রোন ফুটেজে জানা গেছে নাশকতার বিস্তারিত। যাতে দেখা যায়, শিক্ষার্থীরা যখন রাস্তায় কর্মসূচিতে ব্যস্ত, তখন ছাত্র নয় এমন কয়েকটি চক্র হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে সেতু ভবনে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। 

১৮ জুলাই, বৃহস্পিতবার, বিকেল সাড়ে পাঁচটা। কয়েকটি ড্রেন চোষে বেড়াচ্ছে মহাখালী রেল গেইটের এপাড়-ওপাড়ে। শিক্ষার্থী আর পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া কিছুটা থিতিয়ে এসেছে। মহাখালী ফ্লাইভার থেকে কাকলী যাওয়া রাস্তার মানুষেরা ঘরের পথে। সেতু ভবনের কর্মীরাও ঘরে ফিরতে বহুতল ভবন থেকে নিচে নামছিলেন। 

সেদিনের প্রত্যক্ষদর্শী সেতু বিভাগের সহকারী প্রকৌশলী তানভির আহমেদ বলেন, দুর্বৃত্তরা গেইট দিয়ে ঢুকতে চাচ্ছিলো। কিন্তু বন্ধ থাকায় পারছিলো না। পরে একজন ওপর দিয়ে এসে গেট খুলে দেয়। তারপর বহু লোক ঢুকে এলোপাথাড়ি হামলা করতে থাকে। 

আরেক প্রত্যক্ষদর্শী সেতু বিভঅগের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান বলেন, প্রথমে ভবনটির দুই দিকের কাঁচ ভাঙা হয়। আমাদের ধারনা ছিল, এতোটুকু করেই তারা চলে যাবে। কিন্তু তা হয়নি।

চারটি ক্যামেরার ফুটেজ বলছে, সন্ধা ছয়টা ২৫ মিনিটে প্রথম গেইটের ভেতর ইট পরে। প্রথম দলটির হামলাও তখনই।

এ ব্যাপারে রাশিদুল হাসান বলেন, এর পর যখন আরও কিছু লোক এসে আগুন দেওয়ার চেষ্টা করে তখন আমরা সবাই ভেতরে চলে যাই।

এক ঘণ্টার মধ্যে চারটি আলাদা দল চার দফায় হামলা করে। প্রথমেই মোটরসাইকেল লুট ও আগুন। এরপর গাড়ি ভাঙচুরের ভিডিওতেই দেখা যায় অন্তত চার জন নেতৃত্বে। ভাঙচুরের পাশাপাশি আগুন ধরানো ও সিসি ক্যামেরা ভাঙচুর নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য। যারা নিজেরা সহিংসতায় অংশ নেয়ার পাশাপাশি দলটিকে পরিচালনা করছিলো। তাদের মুখে ছিলো মুখোশ।

তানভির বলেন, মুখোশ পড়া হামলাকারীদের বয়স কম বলে মনে হয়েছে। আবার কারো বয়স একেবারেই কম ছিল। তবে তাদের ছাত্র বলে মনে হয়নি।

সেতু বিভাগের যুগ্মসচিব ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, গাড়িতে আগুন দেওয়ার পর গ্যাসের সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছিলো। ওই ধোঁয়া অফিসের দিকেও আসছিল। তখন আমরা নামার চেষ্টা করলাম। কিন্তু দেখলাম আগুনের তাপে এবং বিকট শব্দে ভবনের কাঁচগুলো ভেঙে যাচ্ছে। আমরা চাইলেও তখন বের হতে পারছিলাম না, সে এক ভীতিকর ও বিভৎস্য অবস্থা। আমাদের মনে হচ্ছিলো, অফিসের ভেতরে থাকলে আগুনে পুড়ে মারা যাবো, আর বাহিরে গেলে হামলাকারীদের হাতে।

৩০ টির মতো গাড়ি ছিল বেইজমেন্ট পার্কিংয়ে। নিরাপত্তা কর্মী ও চালকরা দ্রুত শাটার টেনে দেওয়ায় তাদের বুদ্ধিতে সেগুলো রক্ষা পায়। যদিও হিসাব বিভাগের আশরাফ তার সহকর্মীকে নিয়ে প্রাণপন লড়েও পোড়ার হাত থেকে রক্ষা করতে পারেননি প্রিয় কর্মস্থলকে।

সিসি ক্যামেরায় দেখা যায়, বাহিরে যে মোটরসাইকেলগুলো দুস্কৃতকারীরা পোড়াচ্ছিলো সেই আগুনই হাতে করে এনে গাড়ি দেয় সন্ধ্যায় ছয়টা ৩৬ মিনিটে। 

ক্যামারের ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, একই দল, একই নেতৃত্বে ঠিক এক ঘণ্টা চার মিনিট আগে লাইটার এগিয়ে দিয়েছিল কর্মীদের। 

 

একাত্তর/এসি
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর