ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১১:৫৫ এএম

ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের অবস্থান করা ঘাঁটিগুলো লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও যুদ্ধ পর্যবেক্ষকদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার এই রকেট হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। 

ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটির কাছাকাছি চারটি রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছেন এক ইরাকি নিরাপত্তা সূত্র। 

অপর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, একটি ড্রোন ও তিনটি রকেট ঘাঁটির সীমানার কাছে আঘাত করেছে। 

এদিকে, একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বস্তুগুলো ঘাঁটির বাইরে পড়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

মার্কিন সামরিক বাহিনীর প্রায় আড়াই হাজার সেনা ইরাকে এবং ৯০০ সেনা সিরিয়ায় আন্তর্জাতিক জোটের সঙ্গে মোতায়েন রয়েছে।

গেলো তিন মাসে, গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে ওঠায় মার্কিন সেনাদের উপর ১৭৫ বারেরও বেশি রকেট এবং ড্রোন হামলা হয়েছে।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

আরবিএস
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর