সন্ত্রাসবাদের তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র!

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম

দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই তালিকা থেকে বাদ দিয়েছে এবং একই সাথে দেশটির ওপর আরোপিত প্রধান অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে মার্কিন ট্রেজারি বিভাগও স্বস্তি এনে দিয়েছে। সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকারের জন্য এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এটিকে একটি নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আজ সিরিয়া তার অতীতের এক কালো দাগ ও যন্ত্রণাদায়ক অধ্যায় মুছে ফেলে উন্নয়ন, সংস্কার এবং নতুন করে দেশ গড়ার পথে যাত্রা শুরু করল। তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার পাশে থাকা মিত্র দেশগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরিয়ার পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ও এই পদক্ষেপের প্রশংসা করেছে। পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এটিকে একটি ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি নতুন সিরীয় সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। অর্থ মন্ত্রী মোহাম্মদ বারনিহ বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সিরিয়ার বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থার সাথে পুনরায় যুক্ত হওয়ার এবং নতুন বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি আকর্ষণ করার দীর্ঘ প্রতীক্ষিত দ্বার উন্মোচিত হলো।

২০২৪ সালে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই ওয়াশিংটন ও দামেস্কের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করে। উল্লেখ্য, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা পূর্বে হায়াত তাহরীর আল-শাম, যা আগে আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল, সেই গ্রুপের নেতৃত্বে ছিলেন এবং তারা আসাদ উৎখাতে প্রধান ভূমিকা পালন করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন নুসরা ফ্রন্টকেও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, এই পদক্ষেপ সিরিয়ার অর্থনীতির জন্য সমৃদ্ধির পথ সুগম করবে। এটি সিরিয়ার বেসরকারি খাতে বিনিয়োগের প্রধান বাধাগুলো দূর করবে এবং গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির অবকাঠামো পুনর্নির্মাণ ও বৈশ্বিক অর্থনীতিতে পুনর্সংযুক্তি নিশ্চিত করবে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে সিরিয়ার অর্থনীতি ও পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যুক্তরাষ্ট্রের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও উন্নয়ন সংস্থাগুলোর জন্য যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্নির্মাণে অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি হলো।

তথ্যসূত্র: এএফপি

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর