কুপিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয় যুবলীগ কর্মী জুয়েলকে! 

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৩৬ এএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন যুবলীগ কর্মী জুয়েল মোল্লা। গত ১৯ জুলাই উত্তরায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার মরদেহ কয়েক ঘণ্টা গাছে ঝুলিয়ে রাখা হয়। 

জুয়েলের বন্ধুরা বলছেন, সেদিন পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছিল।

টঙ্গীর চান্দুয়ায় বাবার সাথে থাকতেন উত্তরায় ১৯ জুলাই নিহত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী হামিদুল ইসলাম জুয়েল মোল্লা। ঘটনার এক সপ্তাহ পার হলেও পরিবারের কারও শোক কাটেনি।

স্বজনরা জানান, জুয়েলকে সব সময় পাশে রাখতেন সাবেক মেয়র জাহাঙ্গীর। দেখতেন নিজের ভাইয়ের মতো। যার কারণে সেদিন তার সাথেই একটি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ঢাকায়।

সেদিন ঘটনাস্থলে থাকা বন্ধুরা জানান, উত্তরায় তাদের বহরে প্রথমে হামলা করে জামায়াত-শিবির ক্যাডাররা। এক পর্যায়ে সাবেক মেয়র জাহাঙ্গীরকে বাঁচাতে জুয়েল সামনে চলে যান।

তারা জানান, সেদিন যুবলীগ কর্মী জুয়েলকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে তাকে পৈশাচিকভাবে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। একপর্যায়ে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখেন তারা।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন জুয়েলের স্বজন এবং সহযোগীরা। তারা চান জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

এই ঘটনায় সাবেক মেয়র জাহাঙ্গীরসহ আহত হন আরও অনেকে। তারা গাজীপুর, টঙ্গী, ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

 

একাত্তর/জো
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর