সংকট কাটিয়ে উঠবে তৈরি পোশাক খাত, আশা সংশ্লিষ্টদের

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:৩৫ পিএম

সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। ঢাকায় দেশি বিদেশি বায়িং হাউজগুলোর শীর্ষ ব্যক্তিরা একাত্তরকে বলেছেন দমবন্ধ সেই দিনগুলোর কথা।

তাদের মতে, ব্যবসা ও ইমেজের বড় ক্ষতি হয়ে গেছে। তবে তা কাটিয়ে ওঠাও অসম্ভব নয়।

একাত্তরকে এমকেপি ডিজাইনার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিলিয়ন পার্ক জানান, কোরিয়া, জাপান এবং ইউরোপের ব্রান্ড ও রিটেইলারদের জন্য বাংলাদেশ থেকে গার্মেন্ট সোর্সিং করেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে জটিলতা তৈরি হওয়া সময়ে তার ব্যবসার বেশ ক্ষতি হয়েছে যা পোষাতে আমদানিকারকদের সহায়তা চাইবেন তিনি।

তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা আমাদের ক্রেতাদের সাথেও তথ্য শেয়ার করবো, তাদের বলবো- আমাদের সাথেই থাকতে।

তবে বাংলাদেশ গার্মেন্টস হাউজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাইয়ুম রেজা চৌধুরী মনে করেন, বায়াররা এমনিতেই অজুহাত খোঁজে, এই সুযোগে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো উল্টো পোশাকের দাম কমিয়ে দিবে কি না তা নিয়ে সন্দিহান তিনি।

সাম্প্রতিক ঘটনায় রপ্তানিখাতে কতোটা ক্ষত তৈরি হলো তার হিসেব এখনই পুরোপুরি বলা যাবে না, তবে এর দীর্ঘমেয়াদি মাশুল গুণতে হবে মনে করেন সিমেক্স মার্চেন্ডাইজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার শহীদ।

তবে বিদেশিরাও জানেন বাংলাদেশ যে কোন সংকট মোকাবিলা করতে জানে ভালো। বাইং খাতের বিশিষ্টজনদের আশা এবারও এই সক্ষমতা প্রমাণ হবে।

 

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর