পোশাক খাতের ক্ষতি চার হাজার ৭০০ কোটি টাকা

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম

গেলো কয়েকদিনের বন্ধে পোশাক খাতের ক্ষতি অন্তত চার হাজার ৭০০ কোটি টাকা, এমন দাবি করেছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে রপ্তানিকারকরা বলছেন, দীর্ঘ মেয়াদে ক্ষতি হবে আরও বেশি।

গার্মেন্টস মালিকরা জানান, সুযোগ বুঝে ক্রেতা প্রতিষ্ঠানগুলো চাইতে পারে ডিসকাউন্ট বা মূল্যছাড়, কমাতে পারে ক্রয়াদেশও। অন্যদিকে ঠিক সময়ে গন্তব্যে পণ্য পাঠাতে বেশি ভাড়ায় নিতে হবে আকাশ পথের আশ্রয়, কাজও করতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি সময়।

গেলো কয় দিনের সহিংসতা এবং কারফিউতে বন্ধ ছিলো সরকারী ও বেসরকারি অফিসসহ বেশিরভাগ শিল্প কারখানা। ইন্টারনেট বন্ধ থাকায় বাণিজ্যের জন্যও বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিলো বাংলাদেশ। বিভিন্ন বন্দর দিয়ে পণ্য উঠানামাও ছিলো বন্ধ।

বাঁধন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির জানান, এগুলোর প্রভাবে কাঁচামাল আমদানি থেকে শুরু করে পণ্য উৎপাদন ও রপ্তানি সব কিছুই ছিলো স্থবির, ক্ষতির পরিমাণও বড়।

কয়েকবার রপ্তানি ট্রফি পাওয়া রপ্তানিকারক স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ বলছেন, ইন্টারনেট বন্ধ থাকায় ক্রয়াদেশ গ্রহণ এবং তৈরি পণ্য জাহাজীকরণ করা যায়নি।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট এস এম মান্নান কচি বলছেন, প্রতিদিন রপ্তানিমুখী গার্মেন্টস খাতে উৎপাদন এর গড় মূল্য প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা। গেলো পাঁচদিনে এ শিল্পের সহযোগী খাত মিলিয়ে ক্ষতি প্রায় পৌনে পাঁচ হাজার কোটি টাকা। তবে সব চেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের ভাবমূর্তির।

 আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক শাহজাহান সিদ্দিকী বলছেন, বিশ্বায়নের যুগে যোগাযোগ এবং বাণিজ্যের অন্যতম মাধ্যম ইন্টারনেট। সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি দেশের ইমেজও নষ্ট হয়েছে যা অপূরণীয়।

বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় এবং দেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে এ খাত থেকেই, প্রতি মাসে গড় আয় তিন বিলিয়ন ডলারের বেশি।

 

একাত্তর/জো
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর