হামাসের সামরিক প্রধান দাইফ নিহত, দাবি ইসরাইলের

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৫:১৭ পিএম

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির দেশটির সামরিক বাহিনী।

গত ১৩ জুলাই অবরুদ্ধ গাজার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় দাইফ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

এক গুপ্ত হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পরদিনই ইসরাইলি বাহিনী স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির সামরিক প্রধানের মৃত্যুর খবর দিলো।

তবে হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাইফের মৃত্যুকে ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরাইলের বিমান হামলায় মোহাম্মদ দাইফ নিহত হন। ওই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহ নিহত হওয়ার খবর দিয়েছিলো ইসরাইলি বাহিনী। তারা এখন বলছে, তখন মোহাম্মদ দাইফ নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কে এই মোহাম্মদ দাইফ

মোহাম্মদ দাইফ ১৯৯০-এর দশকে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতাদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে এই ইউনিটটির নেতৃত্ব দিয়েছেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইয়াহিয়া সিনওয়ার ও তাকে দায়ী করে আসছে দেশটি।

বেশ কয়েক বছর ধরে ইসরাইলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছেন মোহাম্মদ দাইফ। অতীতে ইসরাইলের একাধিক হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে ছিলেন হামাসের এই শীর্ষস্থানীয় নেতা। এমনকি ইন্টারনেটেও তার খুব বেশি ছবি নেই।

৭ অক্টোবর সকালে ‘আল আকসা বন্যা’ নামের ওই অভিযানের ঘোষণা দিয়ে দাইফের একটি বিরল ভয়েস রেকর্ড প্রকাশ করে হামাস।

সিনওয়ারের মতো তিনিও ১৯৬০-এর দশকের গোড়ার দিকে দক্ষিণ গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে হামাস গঠনের পরপরই তাতে যোগ দেন বলে ধারণা করা হয়।

১৯৮৯ সালে ফিলিস্তিনের প্রথম ইন্তিফাদা বা গণজাগরণের সময় ইসরাইলি বাহিনী দাইফকে গ্রেপ্তার করে। অবশ্য পরে তাকে ছেড়েও দেয়।

২০০২ সালে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের তৎকালীন প্রধান ইসরাইলি হামলায় নিহত হলে তার স্থলাভিষিক্ত হন দাইফ। তিনি গাজাজুড়ে মাটির নিচ দিয়ে অসংখ্য সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের নায়ক ছিলেন বলে ধারণা করা হয়। এছাড়া আত্মঘাতী বোমা হামলাসহ বহু ইসরাইলি বেসামরিক নাগরিককে হত্যার পরিকল্পনার জন্য তাকে দায়ী করা হয়।

ছাড়া পাওয়ার পর থেকে দাইফ একেবারে পর্দার আড়ালে চলে গেছেন। তার চেহারা, এমনকি তিনি সুস্থ ছিলেন কি না, তাও ফিলিস্তিনিদের বেশিরভাগের কাছেই অজানা ছিলো।

আরবিতে তার নাম ‘দাইফ’ এর অর্থ ‘অতিথি’, যা তার ঘন ঘন স্থান পরিবর্তনের সঙ্গে সার্থক।

কেএসএইচ
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর