প্যারিস অলিম্পিকে জমে উঠেছে ‘স্যুভেনিয়ার শপ’

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:১৮ এএম

ট্র্যাকের ভেতর আর ট্র্যাকের বাইরে জমে উঠেছে প্যারিস অলিম্পিক। নানাভাবে দর্শকরা উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। অলিম্পিক দেখতে আসা একেকজনের একেক ইভেন্ট পছন্দ হলেও সবাই ভিড় জমাচ্ছেন একটা কমন জায়গায়, সেটা স্যুভেনিয়ার শপ। প্রায় আটশ’র ওপর পণ্য আনা হয়েছে অলিম্পিক উপলক্ষ্যে। আর সেগুলো কিনতে দোকানের বাইরে মানুষের লম্বা লাইন।

প্যারিস অলিম্পিক্সে লাল রঙের পুতুল নিয়ে হুড়োহুড়ি। কেউ কিনছে, কেউ দেখছে কেউবা আবার ছবি তুলছে। আর এই পুতুল আর অন্যকিছু নয়, প্যারিস অলিম্পিক্সের মাস্কট, নাম ফ্রিজেস। অলিম্পিক সুভ্যেনিয়ার হিসেবে যাকে বলা হচ্ছে হট কেক।

অলিম্পিক উপলক্ষ্যে প্যারিসের বিভিন্ন ব্যুথে শুধু মাস্কটই নয়, টি-শার্ট, মগ, ক্যাপ, চাবির রিংসহ বিভিন্ন আইটেমের ছড়াছড়ি। তবে কিনতে কিনতে ক্লান্ত হয়ে গেলে আছে চকলেট আছে পেস্ট্রি। সেগুলোও আবার অলিম্পিক্স স্পেশাল। সব মিলিয়ে আটশ’র ওপর আইটেম আছে একেকটা শপে।

অবশ্য চাইলেও খুব একটা সস্তা দামে পাওয়া যাচ্ছে না এসব। ছোট একটা পুতুলের দাম আড়াই হাজার টাকা। আর বড়টার দাম ১ লাখ টাকার ওপর। কিন্তু দাম যাই হোক, অলিম্পিকে এসে একটা স্মৃতি না নিয়ে বাড়ি ফিরলে কি হয়?

যে কোন আসরে মাস্কট বানানো হয় নির্দিষ্ট কোন অর্থ বা বার্তা থেকে। প্যারিস অলিম্পিকে তাই ফ্রিজেসের পেছনে কোন বার্তা লুকনো আছে তা নিয়ে ফ্যানদের মাঝে চলছে গবেষণা, আসছে একের পর এক থিওরি।

কেউ বলছেন এটা আইফেল টাওয়ারের অনুকরণে বানানো হয়েছে। কেউ বলছেন এটার আকৃতি প্যারিসের বিখ্যাত টুপি বেরেটের মতো।

মূলত এবারের অলিম্পিক্সে মাসকট বানানো হয়েছে ফ্রিজিয়ান টুপির আদলে। ফ্রেঞ্চ বিপ্লবে আসা স্বাধীনতার প্রতীক এক ফ্রিজিয়ান ক্যাপস। বলা হয় রোমান সাম্রাজ্যে যেসব দাস মুক্ত হয়েছিলেন তারা এই টুপি পড়তেন।

অলিম্পিক্সের সুভেনিয়ার শপে বিভিন্ন আইটেমের মাঝে শোভা পাচ্ছে নানা পেইন্টিং, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ফ্রান্সের ইতিহাস, প্যারিসের ঐতিহ্য। আর এসব দেখতে কিনতে দোকানগুলোর ভেতরে যেমন ভিড় তেমন বাইরে লম্বা লাইন।

একাত্তর/আরএ
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতবে, আর প্যারিসের রাস্তায় একটু আধটু হুলস্থুল হবে না, তা কী করে হয়! গতকাল শনিবার রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজির...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর