গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে বিওএ’র বক্তব্য

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম

‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রতিবেদনের বিষয়ে বিওএ এক বিবৃতিতে জানিয়েছে, এ খবর সত্যনির্ভর নয় এবং এতে বিভ্রান্তি ছড়িয়েছে।

বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ বি এম শেফাউল কবীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক স্বীকৃত বাংলাদেশের একমাত্র জাতীয় অলিম্পিক সংস্থা (এনওসি)। এর সব কার্যক্রম চলে আইওসি অনুমোদিত নিজস্ব গঠনতন্ত্র অনুসারে।

বিবৃতিতে জানানো হয়, বর্তমান কমিটি ২৩ ডিসেম্বর ২০২১ সালে নির্বাচিত হয়েছে এবং ৪ বছরের মেয়াদে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। সেই অনুযায়ী, এই কমিটির সদস্যদের বৈধতা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। 

সংস্থাটি উল্লেখ করে, বিওএ’র গঠনতন্ত্রের ১৫ নম্বর অনুচ্ছেদ এবং অলিম্পিক চার্টারের নিয়ম অনুযায়ী কমিটি গঠিত হয়েছে।

বিওএ আরও বলেছে, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, দেশের খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করছে। সংগঠনটি মনে করে, গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য; তবে ভিত্তিহীন ও নেতিবাচক খবর মাঠপর্যায়ে কাজের স্পৃহা নষ্ট করে এবং প্রতিষ্ঠানকে বিব্রত করে।

সংস্থাটি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এ ধরনের স্পর্শকাতর বিষয় তুলে ধরার আগে যথাযথ তথ্য যাচাই-বাছাই করে সাংবাদিকতা চর্চা করা হবে। বিওএ সকলের সহযোগিতায় দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়।

একাত্তর/এসি
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। ১-০ গোলে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে।
প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর