নরসিংদীতে কিলঘুষি ও লাঠিপেটায় ১০ শিক্ষার্থী-অভিভাবক আহত

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম

গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটকদের মুক্তিসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং ৯ দফা দাবি পূরণে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। শুক্রবার দুপুরে নরসিংদীর প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। 

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ  কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের লাঠির আঘাত ও কিল ঘুষিতে শিক্ষার্থী এবং অভিভাবকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এগোতে থাকলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হন তারা।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের লাঠিপেটাসহ কিল ঘুষি মারতে শুরু করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 

আরবি
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর