রাতে শপথ নেবেন ড. ইউনূস

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৯ পিএম

পটপরিবর্তনের তিন দিন পর বৃহস্পতিবার দায়িত্ব নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার মধ্যরাতে ঢাকার উদ্দেশ্যে প্যারিস ছাড়েন তিনি।

বৃহস্পতিবার ড. ইউনূসহ নতুন সরকারের অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে।

চিকিৎসার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়া ড. ইউনূসের দুপুরের ভেতর ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বুধবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

মঙ্গলবার রাতে বঙ্গভবনে দীর্ঘ বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলছিলেন, ড. ইউনূসের একটি মাইনর অপারেশন হয়েছে। বৃহস্পতিবার তিনি দেশে পৌঁছাবেন। এরমধ্যে আমাদের তালিকাটিও (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের) চূড়ান্ত হয়ে যাবে।

এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার বিকালে সেনা সদরে এক ব্রিফিংয়ে বলেন, ‘ড. ইউনূসকে রিসিভ করার জন্য আমরা বিমানবন্দরে যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব।

 অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান সেনাপ্রধান।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।’

নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী বলেন, ‘আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর-অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’ ছাত্র-দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।’

সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় ড. ইউনূস আরও বলেন, ‘সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আশপাশের সবাইকে শান্ত থাকতে সাহায্য করুন।’

এআর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
জুলাই ঘোষণাপত্র এবং সনদের অনুষ্ঠান সব রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবন এলাকাতেই হয়েছিলো। দুটি অনুষ্ঠানেই সরকার প্রধান হিসাবে ড. ইউনূস প্রধান অতিথি ছিলেন। 
‘ভোটের গাড়ি’র প্রচারণায় রাখা ‘জনমত বাক্স’-এ নিজেদের মনের কথা লিখে জানিয়েছেন দেশের সাধারণ মানুষ। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখের কথা, কেউ চেয়েছেন হয়রানিমুক্ত জনসেবা ও রাষ্ট্রযন্ত্রের সংস্কার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর