৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে পণ্যবাহী ট্রেন

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৯:৪৫ এএম

দীর্ঘ ৫৫ বছর পর কার্যত সচল হলো নীলফামারী জেলার চিলাহাটি স্থল বন্দর। রোববার (১ আগস্ট) ভারত থেকে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে ৪০টি মালবাহী ওয়াগনে দুই হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিকটন পাথর আমদানির মাধ্যমে স্থলবন্দরটি দিয়ে নিয়মিত আমদানি-রপ্তানি শুরু হলো।

এদিন ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে রেল বহরটি বিকাল ৫টার দিকে বাংলাদেশের সীমান্তে এসে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে চিলাহাটি স্টেশনে পৌঁছে সাড়ে ৫টার দিকে। সেখানে অপেক্ষারত জনতা করতালি এবং হাত নাড়িয়ে স্বাগত জানায় রেল বহরটিকে। এসময় ভারতীয় রেল বহরে আগত প্রতিনিধি দলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

২০২০ সালের ১৭ ডিসেম্বর এ পথে পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধনে পর এটিই প্রথম পণ্য আমদানি। ওই উদ্বোধনের সাড়ে সাত মাস পর প্রথম দিনেই পণ্য আমদানিতে বাংলাদেশ রেলওয়ে ১৫ লাখ এবং কাস্টমস ১১ লাখ এক হাজার ২৭৫ টাকা আয় করে বলে জানানো হয়।

এর আগে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার ডিভিশনের ডামডিম রেলস্টেশন থেকে ছেড়ে পাথর ভর্তি ৫৯টি ওয়াগান নিয়ে রেল বহরটি হলদিবাড়ি সীমান্ত স্টেশনে পৌঁছে ভারতীয় সময় ১১টা ১৫ মিনিটে। পরে সেখানে ১৯টি ওয়াগন রেখে ৪০ টি ওয়াগন নিয়ে চিলাহাটি পৌঁছে।

ভারতীয় ওই রেল বহরে ছিলেন রেলওয়ের সিনিয়র গার্ড মুকেশ কুমার সিং। লোকো মাস্টার সঞ্জিত পাল চৌধুরী এবং অরজিৎ রায়।

বাংলাদেশের পক্ষে চিলাহাটি স্টেশনে তাদের ফুল দিয়ে বরণ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, বিভাগীয় লোকোমোটিভ প্রকৌশলী আশিষ কুমার, চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রহীম, রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায়, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর লুৎফর রহমান, ডোমার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান ও চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম।

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি-হলদিবাড়ি রেলপথটি বন্ধ হয় ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত যুদ্ধের সময়। বন্ধ হওয়া সে পথটি চালু করার উদ্যোগ নেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর উভয় দেশের রেলপথ নির্মাণ শেষে গত বছরের ১৭ ডিসেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেন উভয় দেশের প্রধানমন্ত্রী। ওই উদ্বোধনের সাড়ে সাত মাস পর রবিবার ভারত থেকে পাথর আমদানির মাধ্যমে কার্যত পুনরায় চালু হলো স্থলবন্দরটি।

চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন,‘ভারতীয় রেল ইঞ্জিনের মাধ্যমে দুই হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে মালবাহী ট্রেনটি আমাদের চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত এসেছে। প্রতি ওয়াগনে ৫৯ মেট্রিকটন করে পাথর রয়েছে।

তিনি জানান, পাথর বোঝাই ৪০টি ওয়াগনের মালামাল থেকে ভাড়া বাবদ বাংলাদেশ রেলওয়ে ১৫ লক্ষাধিক টাকা আয় করবে। চিলাহাটি স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য পরিবহনে বাংলাদেশ রেলওয়ে প্রতিদিন ছয় থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে।

নীলফামারী সদর সার্কেলের কাস্টমস কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, আমদানিকারক চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাক্টশন লিমিটেডের পক্ষে দিনাজপুরে সিএ-এফ এজেন্ট খান এ- সন্স ওই পাথর আমদানি করেছেন। এতে সরকার ১১ লাখ এক হাজার ২৭৫ টাকা রাজস্ব আয় করবে।

তিনি জানান, ব্যবসায়ীরা চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। এ পথে ভারত থেকে আমদানি রপ্তানিতে দূরত্ব কমবে। সাশ্রয় হবে ব্যবসায়ীদের।

রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর লুৎফর রহমান বলেন, পাথরবোঝাই মালবাহী ৪০টি বগির যশোহরের নওয়াপাড়া স্টেশনে খালাস হবে।

সিএ-এফ এজেন্ট খান এ- সন্সের প্রতিনিধি আমিনুর ইসলাম বলেন, ভারত থেকে এ পথে পাথর আমদানিতে ৪০টি ওয়াগনে সাশ্রয় হবে আট থেকে ১০ লাখ টাকা। দূরত্ব কমায় সময় কম লাগছে। একারণে এপথে আদমানিকারকরা বেশি আগ্রহ প্রকাশ করছেন।

নীলফামারী  চেম্বারের সভাপতি মারুফ জামান বলেন, ৫৫ বছর পর সমস্যার সমাধান হলো। এখন দুই দেশের ব্যবসায়ীরা কম খরচে রেলপথে পণ্য আমদানি-রপ্তানি করতে পারবেন।

একাত্তর/এসি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর