পালানোর সময় বস্তাভর্তি টাকাসহ প্রকৌশলী আটক 

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ এক প্রকৌশলীকে আটক করেছে শিক্ষার্থীরা। আটক হওয়া প্রকৌশলীর নাম হারুনর রশীদ। তিনি পটুয়াখালীতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। 

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের কাছে আটক হন তিনি। তার কাছে নগদ ২০ লাখ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। 

আটক হওয়া হারুনর রশীদ স্বীকার করেছেন যে, পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন তিনি। 

ঘটনার বিবরণ দিয়ে শিক্ষার্থী আসিফ বলেন, ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের সময় তারা দেখতে পান একটি কালো প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ৩৫ - ৪৬৬৪) দ্রুত ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছে। 

এসময় থামিয়ে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় শিক্ষার্থীরা আটকে গাড়িতে তল্লাশি চালায়। সেখানে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে আটকে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। 

ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তা মেজর রাশেদ জানান, আটককৃত ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। ভারতে যাবার উদ্দেশ্যে তিনি পটুয়াখালী থেকে আসছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়। আমরা তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশে সোপর্দ করি। 

আরবি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর