পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ বাতিল 

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৬:১১ পিএম

পুলিশ বাহিনীকে পুনর্গঠনের লক্ষ্যে প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া সদস্যদের কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ জন্য সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে আদেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর। 

ওই আদেশে বলা হয়েছে, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।

আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশের পর কাজে যোগ দিতে  শুরু করেছে পুলিশ সদস্যরা। রাজধানীর ২৯ থানার কার্যক্রম স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির মধ্যে পুলিশ সদর দপ্তরসহ সারা দেশে বহু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও মালামাল লুট এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়।

এরপরই সারা দেশের থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। এরপর শীর্ষ পদে রদবদলের পর বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সব ইউনিটের পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন।

আরবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে একটি পৃথক সাইবার ইউনিট গঠনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সোশ্যাল মিডিয়া  ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর