রাজধানীর সড়কে যানের চাপ বেড়েছে

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:১১ পিএম

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বাড়তি চাপে বেশ কিছু এলাকায় তৈরি হচ্ছে যানজটেরও।

রোববার সকালে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শিক্ষার্থীরা জানান, সকালে স্বেচ্ছাসেবকের সংখ্যা কিছুটা কম থাকায় বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে তাদের। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে স্বেচ্ছাসেবকের উপস্থিতি বাড়ার সাথে সাথে সহজ হচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণ।

তারা জানান, বেশ কয়েকটি এলাকায় বিশৃঙ্খলার অভিযোগে রোববার ট্রাফিক ব্যবস্থাপনায় ডাকা হয়নি স্কুল শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে দায়িত্ব পালন করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস রোববার। এর মধ্যে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচাপতির পদত্যাগের পর আজ শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর