সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, সঙ্গে আছে শিক্ষার্থীরা

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম

প্রায় এক সপ্তাহ পুলিশের সদস্যরা অনুপস্থিত থাকার পর রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আবার সড়কে ফিরে এসেছেন তারা। বিভিন্ন পয়েন্টে কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। 

সোমবার সকাল থেকে ঢাকার বেশ কয়েকটি মোড়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে গত কয়েকদিনের মতো এদিনও ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কে ছিলেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

কোটা আন্দোলন ঘিরে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে গেলো পাঁচই আগস্ট থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। বেশ কয়েক দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় থেকে রাজধানীর সব সড়কেই শৃঙ্খলায় নিরলস কাজ করে যাচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

তবে কর্মবিরতি প্রত্যাহার করে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। সে হিসাবে প্রায় ছয়দিন পর সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। সকাল থেকেই রাজধানীর কিছু কিছু সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে তাদের। 

রাজধানীর ফার্মগেট,খামারবাড়ি, কারওয়ানবাজার,শাহবাগ,শিক্ষাভবন মোড় ও চানখারপুল মোড়সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীদের দেখাও মিলছে সড়কের শৃঙ্খলা রক্ষায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ট্রাফিক পুলিশের সদস্যরা পুরোপুরি রাজধানীর সব সড়কের দায়িত্ব নেয়ার পর তারা ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চান। আর শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা একাত্তরকে বলেছেন, তরুণ প্রজন্মের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে।

আরবি
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর