‘দেশে আসুন, কিন্তু গণ্ডগোল পাকায়ে লাভ হবে না’

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, আপনি হয়তো তাকে দিয়ে, একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাবো। আপনি আসবেন, এটা আপনার দেশ। আসেন না কেনো? নাগরিকত্ব তো কারোর যায়নি।

'আপনি নাগরিক, ২১ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে কেউ তো যেতে বলে নাই। স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন। আবার আসেন,' যোগ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। অশ্রদ্ধা কিছু করছি না। কিন্তু গণ্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গণ্ডগোল পাকায়ে কোনো লাভ হবে না। বরং লোকজন আরো ক্ষেপে উঠবে।

আওয়ামী লীগকে একটি বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, প্রচুর ভালভাল নেতা আছেন। আমি এখনই নাম বলতে পারি। এই দলটা এক সময় মধ্যবিত্তদের সেক্যুলারপন্থী দল ছিলো। আপার ক্লাসের মুসলিম লীগ, মিডল ক্লাসের আওয়ামী লীগ।

'সে জন্য দেখবেন, তখনকার মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল যারা; বিশ্ববিদ্যালয়ের এখানের ওখানের..। তারা এখনো আছেন। অ্যাক্টিভ না থাকলেও তারা সাপোর্ট করে।'

বঙ্গবন্ধুকে উদ্দেশ করে সাখাওয়াত হোসেন খান বলেন, এত বড় মানুষের দল। যিনি এদেশ স্বাধীন করেছেন। এতে তো কোনো সন্দেহ নাই। কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে.. উনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে।

'সেই দল এ রকমভাবে ভেঙে পড়ে যাবে? লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে, আবার পেলে নাকি কী যেনো হয়! আমি উনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে, আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ ব্যান করে নাই,' বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  

রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আর একটা দলকে ব্যান করাটা, যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো রাজনৈতিক দল ব্যান করাটা ব্যাড কালচার।

'জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। সেটা করা হয়েছিল সংবিধানে, নাৎসি বলে কোনো পার্টি থাকবে না। আমাদের দেশে তো এটা করা নাই। বঙ্গবন্ধুর ১৯৭২ সালের সংবিধানে কোনো পার্টির নাম ছিল না যে, এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি ব্যান করতে হবে। মুসলিম লীগও তো ছিল,' বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  

তিনি আরও বলেন, রাজনৈতিক দলকে ব্যান করাটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আজকে মনে করেন, আমি যেটা বলতে চাই না। আরেক পার্টি যদি.. তুই এই করছো, তুমি ওই করছো, তোমাকে ব্যান করে দেবো।

আরবি
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর