শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রণয় ভার্মা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

বাংলা‌দেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। 

বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন প্রণয় ভার্মা।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এই প্রথম পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হলো ভারতীয় হাইকমিশনারের। দুইজনের বৈঠক চলে প্রায় ঘণ্টাখানেক। 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেন, নতুন উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে এসেছিলাম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ চালিয়ে যেতে চায়। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিলো। সুনির্দিষ্ট কোনো অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়নি।

আর বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দফতরে আরও এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

আরবি
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর