তুরস্কের দানবীয় দাবানলে নিহত আট, পালাচ্ছে পর্যটকরা

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৭:১৫ পিএম

তুরস্কের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে কমপক্ষে আট জন মারা গেছে এবং জীবন বাঁচাতে এলাকার উপকূল থেকে দলে দলে পর্যটকরা পালাতে শুরু করেছেন। 

গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় দূর্যোগে পড়া তুরস্কের কর্তৃপক্ষ এখনো দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে গেলো ছয় দিন ধরে দক্ষিনের বন ও পাহাড়ে আগুন জ্বলছে।

তবে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২ আগস্ট) পর্যন্ত তারা ১৩০টি দাবানলকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং দমকল বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। 

তুরস্কের এই দাবানল প্রতিবেশী গ্রীস ও ইতালি সীমান্তেও ছড়িয়ে পড়েছে। সেখানে এই দুই দেশের দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। 

ইতালির ন্যাশনাল ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার (১ আগস্ট) সীমান্তজুড়ে দেড় হাজারের বেশি আগুনকে মোকাবেলা করতে হয়েছে।

সেই সঙ্গে পূর্বাঞ্চলীয় শহর পেসকারায় কমপক্ষে পাঁচজন লোক আহত হওয়ার পরে সৈকতের রিসোর্ট ও বাড়ি থেকে শত শত লোককে সরিয়ে নেয়া হয়। 

আর গ্রীসের পেলোপোনেস অঞ্চলের পাঁচটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। চলতি সপ্তাহে সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। 

প্রবল বাতাস ও তাপপ্রবাহের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কুফল দেখছে গোটা পৃথিবী।

সবচেয়ে বড় দাবানল ঘটেছে তুরস্কের ভূমধ্যসাগরীয় এবং আজিয়ান উপকূলে। যা পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় একটি অঞ্চল। 

গোটা সপ্তাহজুড়ে বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, দাবানলের ভয়াবহতা থেকে বাঁচতে কিভাবে সেখানকার রিসোর্ট ও হোটেল থেকে দলে দলে পর্যটকরা পালিয়ে যাচ্ছেন। 


একাত্তর/এসজে


ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর