আলোচিত সেই জিয়াউল আহসান গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক এবং অব্যাহতি পাওয়া মেজর জেনারেল আলোচিত জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। জিয়াকে বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

শেখ হাসিনার সরকারের সময় নানাভাবে আলোচনায় এসেছিলেন জিয়াউল আহসান। সম্প্রতি কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ডিজিটাল ক্র্যাকডাউনে জিয়াউল আহসানই অন্যতম ভূমিকা পালন করেন বলেও বেরিয়ে এসেছে।

সরকার পতনের পরই গত সাত আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন জিয়া। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জিয়াকে বহনকারী ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

২০০৯ সালে মেজর থাকাকালে র‍্যাব-২-এর উপঅধিনায়ক হন জিয়াউল আহসান। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।

আরবি
রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, বিস্ফোরক তৈরির...
রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণনালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। 
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
দেশব্যাপী সহিংসতা প্রতিরোধে সভা-সমাবেশসহ টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
ট্রাম্প সোজা জানিয়ে দেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ক্ষমতাধর এই তিন দেশের অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের...
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর